তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদুল ফিতর ২০২৬ (প্রচারেঃ-রাসিকুল ইসলাম)
🌙 ঈদের রাতের গুরুত্ব
দুঈদের খুশীর প্রধান অঙ্গ হল, ঈদের নামায। এই নামায বিধিবদ্ধ হয় হিজরীর প্রথম সনেই। এ নামায ২ রাকআত সুন্নাতে মুআক্কাদাহ। মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তাঁর জীবনের প্রত্যেক ঈদেই এ নামায আদায় করেছেন এবং পুরুষ ও মহিলা সকলকেই এ নামায আদায় করার জন্য (ঈদগাহে) বের হতে আদেশ করেছেন।" (ফিকহুস সুন্নাহ ১/২৭৭)
🕌 ঈদের খুতবা
ঈদের সালাতের পর খুতবা শোনা সুন্নাত। সালাত শেষ করে খুতবা না শুনে চলে যাওয়া অনুচিত। মনোযোগ দিয়ে খুতবা শোনা ঈদের অন্যতম শিক্ষা।
নবী সাঃ ঈদুল ফিতর দিনে ঈদগাহে বের হতেন। তিনি প্রথম নামায শেষ করার পর, লোকদের দিকে ফিরে দন্ডায়মান হতেন। লোকেরা নিজ নিজ কাতারে বসে থাকত। তিনি তাদেরকে নসীহত করতেন, অসিয়ত করতেন এবং বিভিন্ন আদেশ দিতেন।
🤝 ভ্রাতৃত্ব
ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং বিশেষ করে অভাবী মানুষের মুখে হাসি ফোটানো মুমিনের বৈশিষ্ট্য।
✨চাঁদের আলোয় হাসুক বিশ্ব, খুশির ছোঁয়ায় ভরে উঠুক প্রতিটি হৃদয়✨🌙
✨ ঈদের দিনের প্রধান সুন্নাহ
- • গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা।
- • সাধ্যমতো উত্তম পোশাক পরা।
- • ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া।
- • ভিন্ন পথে যাওয়া ও আসা।
⚠️ ঈদের নামাজের মাসআলা
ঈদের নামাজে অতিরিক্ত ১২টি তাকবীর রয়েছে। প্রথম রাকাআতে ৭টি এবং দ্বিতীয় রাকাআতে ৫টি তাকবীর বলতে হয়।


0 Comments