ইবনুল ক্বাইয়্যিম আজ-জাওযিয়্যাহর (রহ.) অমূল্য বাণী
১. জ্ঞানার্জনের ৬টি স্তর
- ১. উত্তম আচরণের সাথে প্রশ্ন করা।
- ২. নীরবতা পালন করা এবং মনোযোগ দিয়ে শোনা।
- ৩. ভালোভাবে বোঝা।
- ৪. মুখস্থ করা।
- ৫. অন্যকে শেখানো।
- ৬. অর্জিত জ্ঞানের ওপর আমল করা।
২. মুমিনের তিনটি গুণ
১. পরীক্ষিত হওয়ার সময় ধৈর্যধারণ করা।
২. নি'আমাত সমূহের জন্য কৃতজ্ঞ থাকা।
৩. পাপ করে ফেললে তার জন্য অনুতপ্ত হওয়া।
২. নি'আমাত সমূহের জন্য কৃতজ্ঞ থাকা।
৩. পাপ করে ফেললে তার জন্য অনুতপ্ত হওয়া।
৩. পরীক্ষার রহস্য
"আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য কখনো পরীক্ষায় ফেলেন না। যখন তিনি আপনার মালিকানাধীন কোনো কিছু কেড়ে নেন, তার মানে এই যে তিনি আরও বড় কিছু উপহার দেওয়ার জন্য আপনার হাত খালি করলেন।"
৪. মুখের ভাষা ও হৃদয়
একজন ব্যক্তির মুখের ভাষা আপনাকে তার হৃদয়ের রুচির পরিচয় দিতে পারে।
৫. বিনয় ও কান্না
"অহংকারী ব্যক্তির তাসবীহ থেকে পাপী ব্যক্তির কান্না আল্লাহর কাছে অধিক পছন্দনীয়।"
৬. কবরের অবস্থা
"কবরের ভেতর বান্দার অবস্থা হলো তার বক্ষস্থ অন্তরের অবস্থার অনুরূপ। সুতরাং তুমি যদি কবরের ভেতর তোমার কী অবস্থা হবে তা জানতে চাও তাহলে তোমার অন্তরের দিকে তাকাও।"


0 Comments